হাই কোর্ট এলাকায় ছিনতাই করতে গিয়ে কনস্টেবল ধরা
রাজধানীতে হাই কোর্ট এলাকায় লাখ টাকা ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের এক কনস্টেবল।
সোমবার দুপুরে কয়েকজন সঙ্গীকে নিয়ে হাই কোর্টের সামনে সড়কে একটি রিকশা থামিয়ে এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূরে আলমের সঙ্গে ছিলেন পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো) এ সদ্য যোগ দেওয়া খলিল এবং মিজান নামে এক যুবক।
“তারা এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। এসময় শাহবাগ থানা পুলিশ নূরে আলম ও মিজানকে ধরে ফেলে।তাদের কাছ থেকে ৭৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।”
তবে খলিল দৌড়ে পালিয়ে যায় বলে ওসি জানান।
