২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 03:24 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

সোমবার সকালে উপজেলার পাওখালী এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজিবর রহমান (৭২) উপজেলার ভদ্রখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কালিগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান, নজিবর রহমান পায়ে হেঁটে কালিগঞ্জ সদরের বাজারে যাচ্ছিলেন। পথে পাওখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত নজিবরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।