শাহজালালে রপ্তানি নিষিদ্ধ ৫১০ কচ্ছপ আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৫১০টি রপ্তানি নিষিদ্ধ কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।
তিনি বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে বহির্গমন এলাকার ফটকের কাছে দুটি বড় প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। পরে সেগুলো খুলে ৫১০টি কচ্ছপ পাওয়া যায়।”
কচ্ছপগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান শুল্ক কর্মকর্তা জোয়েলা খানম।
