২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় অস্ত্রসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 02:02 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

সোমবার ভোরে উপজেলার পার দখলপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম পচার বিরুদ্ধে তিনটি হত্যা, একটি ডাকাতি ও বিস্ফোরক আইনে দুটি মামলা আছে বলে জানিয়েছেন র‌্যাব ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহম্মদ ফয়সাল।

তিনি বলেন, গোপন খবর পেয়ে দখলপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম পচাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি শার্টারগান উদ্ধার করা হয়েছে।