চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রেতা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার সতের রশিয়া চামাগ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মো. গোলাপ (৩৬) উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, রোববার রাত সোয়া ১১টার দিকে গোলাপ সতের রশিয়া চামাগ্রামে ফেনসিডিল বিক্রি করতে গেলে র্যাব তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা করে গোলাপকে সোমবার সকালে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
