সীতাকুণ্ডে ট্রেনের বগি লাইনচ্যুত
চট্টগ্রামের সীতাকুণ্ডের রারৈয়াঢালাতে ময়মনসিংহগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পূর্ব রেলের ডিটিও (ডিভিশনাল ট্রাফিক অফিসার) ফিরোজ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড স্টেশনের পরে বারৈয়াঢালাতে পৌঁছালে সামনের দিকের চার নম্বর বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়।
দুর্ঘটনায় রিলিফ ট্রেন পৌঁছে কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন হবে না।
