ট্রাকের ধাক্কায় ব্র্যাক কর্মকর্তার মুত্যু
রংপুর শহরে ট্রাকের ধাক্কায় বেসরকারি সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
রংপুর ব্র্যাকের এডিপি শাখার কর্মসূচি সংগঠক মাজহারুল ইসলাম জানান, নাজিমুল নীলফামারীতে ব্র্যাকের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নাজিমুল বাসা থেকে মোটরসাইকেলে করে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে ধর্মদাস এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্য বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য নাজিমুলের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
