২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ছিনতাই ট্রাক টাঙ্গাইলে আটক

ঢাকার কেরানীগঞ্জ থেকে ছিনতাই হওয়া পাট ভর্তি একটি ট্রাক টাঙ্গাইলে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 05:59 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার বেলা ১১টার দিকে এলেঙ্গায় মহাসড়ক পুলিশ ট্রাকটি আটক করে। ওই সময় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গ্রেপ্তার আবু তালেব (৪০) সাভারের হেমায়তপুরের যাদুরচর এলাকার মৃত আজগর আলী মোল্লার ছেলে।

মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বলেন, পাট ভর্তি ট্রাকটির চালক ও তার সহকারীকে হাত, পা ও মুখ বেঁধে রাস্তায় ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে তারা ট্রাকটি নিয়ে উত্তরবঙ্গের দিকে রওনা হয়।

“রোববার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় পৌঁছলে পুলিশ অবরোধ দিয়ে ট্রাকটি  থামায় এবং চালক আবু তালেবকে আটক করে।”

ট্রাক ও আবু তালেবকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সার্জেন্ট রাজ।