২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ছুরি মেরে তরুণকে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে এক তরুণকে ছুরি মেরে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

নিহত মাসুদ রানা (১৮) কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

শনিবার দুপুরে হাসনাবাদের মোকামপাড়ার বালুর মাঠের ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রানাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানিয়েছেন।

তিনি বলেন, “দুই দিন আগে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় জনি নামে আরেক যুবকের সাথে রানার ঝগড়া হয়। ধারণা করছি, জনিই আজ (রোববার) কয়েকজনকে নিয়ে রানাকে ছুরি মেরে পালিয়ে যায়।”

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।