শীতার্তদের দ্রুত গরম কাপড় পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
শীতার্ত অঞ্চলে দ্রুত কম্বল ও শীতের কাপড় পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহরাঞ্চলে শীতের প্রকোপ খুব একটা না পরলেও গ্রাম ও পাহাড়ি অঞ্চলে প্রচন্ড শীত পরেছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
শনিবার সন্ধ্যায় স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ হাজার কম্বল দেওয়া হয়।
এই সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব শামীম চৌধুরী ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
