চট্টগ্রামে মালয়েশিয়ার ‘স্বাস্থ্যমেলা’ শুরু
মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা বিষয়ে জানাতে চট্টগ্রামে শুরু হয়েছে দুইদিনের ‘স্বাস্থ্যমেলা’।
এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথম্যান।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, “স্বাস্থ্যখাতে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের বিদ্যমান হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে যাবে।”
মালয়েশিয়ার হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড (এমএইচএসএল) ও মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি) যৌথভাবে ‘মালয়েশিয়া হেলথ শো’র আয়োজন করেছে।
মেলায় স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণ করবেন মালয়েশিয়ার চিকিৎসকরা।
মেলায় আগতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলেও আয়োজকরা জানান।
মালয়েশিয়ান হাই কমিশনার নরলিন তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্যখাতে মালয়েশিয়া যে প্রভূত উন্নতি করেছে তার সুযোগ বাংলাদেশ নিতে পারে।”
তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যবিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও এমএইচএসএল’র প্রধান নির্বাহী ড. শংকর চন্দ্র পোদ্দার।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই মেলায় যে কেউ কোন ধরনের প্রবেশ ফি ছাড়াই যেতে পারবেন।
