কৃষিতে অবদানে পদক পেল ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠান
কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪১৯ (২০১৩)’ দেওয়া হয়েছে।
শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ পদক, আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য পদক এবং ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদক দেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক উপস্থিত ছিলেন।
স্বর্ণ পদকপ্রাপ্তদের ২৫ গ্রাম ওজনের একটি করে সোনার পদক, ২৫ হাজার টাকা ও সনদ দেওয়া হয়েছে।
এদের সবাই ২৫ গ্রাম ওজনের একটি রুপার পদক, ১৫ হাজার টাকা ও একটি সনদ নেন প্রধানমন্ত্রীর হাত থেকে।
এদের সবাইকে ২৫ গ্রাম ওজনের একটি ব্রোঞ্জের পদক, সাড়ে সাত হাজার টাকা ও সনদ দেন প্রধানমন্ত্রী।
