২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডোবায় মিলল নারীর লাশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 05:41 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

নগর পুলিশের বিমানবন্দর থানার এসআই আবুল খায়ের জানান, শনিবার দুপুরে বাবুগঞ্জের রহমতপুরের বরিশাল ক্যাডেট কলেজের সামনের ডোবায় ওই নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

"পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।"

ধর্ষণের পর ওই নারীকে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়েছে বল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে পুলিশের এসআই খায়ের জানান।