২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 11:01 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

নিহত আকবর হোসেন (১৬) দনিয়ায় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। সে যাত্রাবাড়ীর রসুলপুরের বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।

যাত্রাবাড়ীর থানার এসআই এমরান হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আকবর তার খালাতো ভাই শুভকে নিয়ে সাইকেলে শনির আখড়ার দিকে যাওয়ার সময় বাঁশপট্টির কাছে অভিলাস পরিবহন তাদের ধাক্কা দিলে তারা আহত হন।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই এমরান।