পদোন্নতি পেয়ে পরিদর্শক হলেন শতাধিক এসআই
বাংলাদেশ পুলিশের ১২৪ জন উপপরিদর্শক (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পদোন্নতির এই আদেশ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, পুলিশের নিরস্ত্র ১০৬ জন এসআইকে এবং সশস্ত্র ১৮ জন এসআইকে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তাদেরকে বিভিন্ন জেলায় পদায়ন ও বদলি করা হয়েছে।
