২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রকাশ্যে ধূমপানে ৮ জনের সাজা

চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে ধূমপান করায় আট জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 07:16 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বৃহস্পতিবার দুপুরে নিউমার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুরাইয়া আক্তার বলেন, নিউমার্কেট সংলগ্ন জলসা মার্কেট এলাকায় সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

“এসময় প্রকাশ্যে ধূমপানের অপরাধে আট জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।”

এছাড়া রেয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে বিদেশি সিগারেট জব্দ করে এক হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার।