২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক টানতে ‘অকুলাস রিফট’

কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্য ভ্রমণে পর্যটকদের আকৃষ্ট করতে ব্যবহৃত হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট অকুলাস রিফট। ভার্চুয়াল রিয়ালিট প্রযুক্তির এই অভিনব ব্যবহারের পথ বেছে নিয়েছে পর্যটনবিষয়ক সাইট ‘ডেস্টিনেশন ব্রিটিশ কলম্বিয়া’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পর্যটকরা অকুলাস রিফট হেডসেটের মাধ্যমে ঘুরে আসতে পারবেন ভার্চুয়াল ব্রিটিশ কলম্বিয়ার গ্রেট বিয়ার রেইনফরেস্ট। বনের ঝর্ণা আর ছোট নৌকায় চড়ে প্রশান্ত মহাসাগরেও ‘ঘুরতে’ পারবেন ভার্চুয়াল পর্যটক।

ডেস্টিনেশন ব্রিটিশ কলম্বিয়া জানিয়েছে, পাঁচ দিনে সাতটি এইচডি গোপ্রো ক্যামেরার মাধ্যমে বিভিন্ন কোণ থেকে ভিডিও ধারণ করা হয় অকুলাস রিফটের ভার্চুয়াল জগতের জন্য। ভিডিও ধারণে ব্যবহার করা হয়েছে ড্রোনও।

এখনও বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি অকুলাস রিফটের, তবে এর মধ্যেই ডেভেলপারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে এই ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইটসটি। শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক চলতি বছরের মার্চ মাসেই প্রতিষ্ঠানটির স্বত্ত্ব কিনে নিয়েছে ২শ’ কোটি ডলারের বিনিময়ে।