২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে জামায়াত-শিবিরের মিছিল, আটক ২

রাজধানীর পুরান ঢাকার বংশালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা মিছিলের চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 04:01 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্দিকবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান।

আটক দুজন হলেন- আব্দুল্লাহ আল মামুন (২৫) ও হাসান আল মামুন (২৪)।

ওসি আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ওই এলাকায় মিছিলের চেষ্টা হয়েছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।”

যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির এক বছর পূর্তি সামনে রেখে এর প্রতিবাদে তার দল এই মিছিল বের করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।