২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে ধূমপান, দণ্ডিত অর্ধশত

জনসমাগমের জায়গায় প্রকাশ্যে ধূমপানের অভিযোগে চাঁদপুরে অর্ধশত ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:57 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

আদালতের বিচারক ও চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ সাদিদ জানান, বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে অভিযান শুরু করে প্রথম ঘণ্টায় ১২ জনের কাছ থেকে জরিমানা আদায় করা পর।

"পরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রকাশ্যে ধূমপান করায় অর্ধশত ব্যক্তির প্রতিজনের কাছ থেকে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়।"

আব্দুল্লাহ সাদিদ বলেন, "এ অভিযান অব্যাহত থাকবে এবং পাবলিক প্লেসে কাউকেই ধূমপান করতে দেওয়া হবে না।"