২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৬টি হাতবোমা উদ্ধার

যশোরের বেনাপোলে বৃহস্পতিবার ভোরে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:19 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাহাদুরপুর গ্রামের একটি নির্জন স্থানে বসে দুর্বৃত্তরা নাশকতার পরিকল্পনা করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

“পরে সেখান থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।”

এসআই শাহাবুর রহমান জানান, বোমাগুলো থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।