২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা পাবেন’

দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

আগামী বাজেটে এজন্য অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানান তিনি।

বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পঁচাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলছে।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, মো. ছানোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান প্রমুখ।