শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১২-১৩ ডিসেম্বর
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসাবে নিয়োগের প্রাথমিক যোগ্যতা অর্জনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের (কোড নম্বর ৩০১-৩২৩ এবং ২০১-২২৪) পরীক্ষা হবে।
আর ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে কলেজ পর্যায়ের (কোড নম্বর ৪০১-৪৩৫) পরীক্ষা।
এবার স্কুল পর্যায়ে ২ লাখ ৯০ হাজার ৮৯ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫০ হাজার ৯৮৮ জন অংশ নেবেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে একাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে।
টানা চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ঘণ্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী তিন ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে।
আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ পাঁচ বছর থাকলেও সরকার আজীবনের জন্য এই সনদের মেয়াদ করেছে।
