২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘মানবপাচার চক্রের’ ৩ সদস্য আটক

মানবপাচারে জড়িত সন্দেহে কক্সবাজার শহর থেকে তিন যুবককে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 10:42 AM

Updated : 22 Aug 2022, 08:04 PM

এরা হলেন- নূরুল আবছার (২৩), সৈয়দ হোসেন (২৮) ও মোহাম্মদ ফোরকানুল ইসলাম (২২)।

র‌্যাব -৭ এর অপারেশন অফিসার এএসপি দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের বাস টার্মিনালের কাছের লারপাড়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

তবে আটক যুবকদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তিনি জানাতে পারেননি।