হবিগঞ্জে দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারীর মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান চৌধুরী জানান, বুধবার ভোরে সদর উপজেলার সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
"সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বক্কর ও রনির মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
