২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অস্ত্র-গুলিসহ  আটক ৩

টঙ্গী উপজেলায় অস্ত্র ও গুলিসহতিনজনকে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 12:12 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার সন্ধ্যায় বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন- গাজীপুর শহরের মনির হোসেনের ছেলে মুন্না (১৯), একই এলাকার আনছার আলীর ছেলে নাজমুল হক (২০) ও গোপালগঞ্জের চাঁন মিয়ার ছেলে আলাউদ্দিন (৩০)।

র‌্যাব-১ এর লে. কমান্ডার কাজী মো. শোয়াইব জানান, সোমবার বিকেলে টঙ্গীর বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর একটি দল। এসময় লিলি ফুডের মোড়সংলগ্ন বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের দোকানের সামনে রাস্তা উপর থেকে  মুন্না, নাজমুল ও আলাউদ্দিনকে আটক করা হয়।

তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

শোয়াইব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা টঙ্গীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।