গোপালগঞ্জে মাহেন্দ্র চালকের রগ কেটেছে দৃর্বৃত্তরা
গোপালগঞ্জ সদরে শ্যালো ইঞ্জিন চালিত যান মাহেন্দ্র চালকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আহত ফরিদ মোল্লাকে (৩৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদ পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামের আবু বক্কর মোল্লার ছেলে।
ফরিদ সাংবাদিকদের জানান, দুপুরে মাহেন্দ্র চালিয়ে তিনি পাটকেলবাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা মাহেন্দ্র থামিয়ে তাকে পিটিয়ে ডান পায়ের উরুর হাঁড় ভেঙে, বাম হাত ও দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই ইদ্রিস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রামে দলাদলি ও মাহেন্দ্র চলাচল নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে।
