২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীতে এক মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর ৫৭৩টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 07:42 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন (৩০) বাকলিয়া মিয়াখান নগরের ডাইল বাড়ির বাসিন্দা।

ইয়াবা বহনের অপরাধে গ্রেপ্তাররা হলেন-জহির আহামদ (২৫), মো. রুবেল (২২) ও মো. আলাউদ্দিন (৩৬)।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে মনির হোসেনকে ডাইলবাড়ি থেকে পাঁচটি বিয়ারসহ গ্রেপ্তার করা হয়।

“জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম তাকে দুই মাসের কারাদণ্ড দেন।”

এদিকে রোববার ভোর রাতে শাহ আমানত ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ৫০০টি  ইয়াবাসহ জহিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মহসিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।

বিকালে মিয়াখান নগর এলাকা থেকে ৭৩টি ইয়াবাসহ রুবেল ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।