হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামীর পলায়ন
যশোরের বাঘারপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার সকালে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ওই গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছে তার স্বামী প্রবীর দেবনাথ।
নিহত তৃষ্ণা কেশবপুর উপজেলার ডোয়ারহাট গ্রামের তপন দেবনাথের মেয়ে। প্রবীর বাঘারপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
নিহতের ঘাড়ের পাশে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে।”
তৃষ্ণার বড়বোন তপতী রানী বলেন, ২০১২ সালে প্রবীরের সঙ্গে তৃষ্ণার বিয়ে হয়। বেকার প্রবীর যৌতুক চেয়ে প্রায়ই তৃষ্ণাকে নির্যাতন করতো।
