হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতার মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
মৃত মোর্শেদ কামাল তালুকদার (৩৫) লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মোর্শেদ কামাল সকালে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে কালনী এক্সপ্রেসে করে ঢাকা যাচ্ছিলেন।পথে হরষপুর স্টেশনে আরেকটি ট্রেনকে ক্রসিং করার সময় তিনি পানি কিনতে নামেন। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
