২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পাচারকালে নারী-শিশুসহ আটক ১০

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 01:33 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, শনিবার রাতে পুটখালি সীমান্তের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- বাগেরহাটের রবিউল ইসলাম (২২), বরিশালের উজ্বল হোসেন (২০), ফরিদপুরের ওমর আলি (৪০) ও রীনা বেগম (২০), নড়াইলের আলিম মোল্লা (২৫), ক্ষিতীশ বিশ্বাস (২০), খুলনার অভিজিত মণ্ডল (২১),  সত্যজিৎ (৮) ও গোলক বিশ্বাস (১৮) এবং যশোরের মিজানুর রহমান (৪৮)।

বিজিবি কর্মকর্তা সামছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল পুটখালি সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

"তবে পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি। আটক ১০ জনকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।”

এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে বলে ওসি অপূর্ব হাসান জানান।