২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় মাদকসহ আটকের পর ২ যুবকের কারাদণ্ড

যশোরের শার্শায় মাদকসহ আটকের পর দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 11:09 AM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শার্শা থানার ওসি শহিদার রহমান বলেন, শনিবার রাতে শার্শার ইউএনও এটিএম শরিফুল আলম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত রাজু হোসেন (২০) উপজেলা সদরের বাবলুর রহমানের ছেলে এবং শরিফ হোসেন (২২) রঘুনাথপুর গ্রামের হযরত আলির ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি শাহিদার জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইউএনও'র নের্তৃত্বে পুলিশের একটি দল শার্শা বাজারে মাদকের বিভিন্ন আস্তানায় অভিযান চালায়। ওই সময় গাঁজাসহ রাজু ও শরিফকে আটক করা হয়।