২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধুসঙ্গ শেষ হলো শোকে

সভাপতির মৃত্যুতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আয়োজিত দুই দিনের সাধুসঙ্গ একদিনেই গুটিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 08:38 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শনিবার পদ্মহেম ধামের  প্রতিষ্ঠাতা কবির হোসেন বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে অনুষ্ঠান চলাকালে পদ্ম হেম ধামের উপদেষ্টা ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সভাপতি কাঙ্গাল বন্ধু মোহন মাদবর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তাই কর্তৃপক্ষ শনিবারের অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে এই আসরের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ।

উদ্বোধন অনুষ্ঠানে সাধুসঙ্গ উৎসবের উপদেষ্টা আব্দুল মান্নান কোম্পানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ প্রমুখ।

উপজেলার দোসরপাড়া গ্রামের টেকেরহাটে পদ্মহেম ধামের উদ্যোগে ফকির লালন সাঁইজীর জীবন ও কর্ম নিয়ে গত ১০ বছর ধরে সাধুসঙ্গ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।