২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অটোরিকশা চালক খুন

জামালপুরে দুর্বৃত্তরা এক অটোরিকশা চালককে হত্যা করেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 09:31 AM

Updated : 22 Aug 2022, 08:02 PM

নিহত নজরুল ইসলাম (৩৭) সদর উপজেলার পূর্ব খড়খড়িয়া গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে।

জামালপুর সদর থানার এসআই মোহাম্মাদ আলী জানান, শুক্রবার রাত ৯টার দিকে গ্যারেজে অটোরিকশাটি জমা দিয়ে বাড়ি ফিরছিলেন নজরুল।

"পথে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পূর্ব খড়খড়িয়া গ্রামের বাড়ির পাশে ফেলে রাখে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে।"

খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করেছে বলে জানান এসআই আলী।

তিনি আরও জানান, নজরুলকে খুন করার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের খড়খড়িয়া এলাকা অবরোধ করে রাখে।

"পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।"