২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস চাপায় পথচারী নিহত

বাগেরহাট সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 04:33 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শুক্রবার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কে শ্রীঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শেখ রফিকুল ইসলাম (৩৫) ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামের ছলেমান শেখের ছেলে।

বাগেরহাট মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজেত আলী জানান, দুপুরে বাগেরহাট থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শ্রীঘাটে রফিকুল ইসলামকে চাপা দেয়।

গুরুতর আহত রফিকুলকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী রফিকুল রাস্তার পাশের কৃষিজমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানান এএসআই রাজেত।