২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় গাঁজা পেয়ে যুবকের দণ্ড

যশোরের শার্শায় মাদকসহ আটকের পর এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 11:12 AM

Updated : 22 Aug 2022, 08:02 PM

সাজাপ্রাপ্ত মনির হোসেন (৩০) শার্শার বাগুড়ি বেলতলা গ্রামের নওশের আলির ছেলে।

শার্শা থানার ওসি শহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শার্শার ইউএনও এ টি এম শরিফুল আলম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে এ সাজা দেন।

“ইউএনও শরিফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বাগুড়ি বেলতলা এলাকায় মাদকের বিভিন্ন আখড়ায় অভিযান চালায়। ওই সময় গাঁজাসহ মনিরকে আটক করা হয়।”

শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে বলে ওসি শহিদার রহমান জানান।