শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ‘হ্যাক্ড’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (http://www.dshe.gov.bd/) ‘হ্যাক’ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ‘এলিটএসইসি’ নামে একটি হ্যাকিং টিম একাজ করেছে।
এর ফেইসবুক পাতায় বলা হয়েছে, “আমরা হ্যাকিং টিম, আমাদের লক্ষ্য বিশ্বে শান্তি ও ন্যায় বিচার’।”
শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট খুলে দেখা যায়, এলিটএসইসির পাতা, যাতে লেখা রয়েছে ‘হ্যাক্ড বাই এলিটএসইসি’ ‘#আল আকসা ইন আওয়ার হার্ট’।
এর পর ক্রমানুসারে লেখা রয়েছে, “ইসরায়েলের প্রতি বার্তা ...
আল আকসা মসজিদ বন্ধ করার অনুমতি কে দিয়েছে তোমাদের?
আল আকসা মসজিদ আমাদের, তোমাদের নয়।
ইসরায়েল তোমাদের সতর্ক করছি।”
সম্প্রতি এক অস্ত্রধারীর গুলিতে ইহুদি ধর্মগুরুর আহত হওয়াকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেমে উত্তেজনা দেখা দিলে ৩০ অক্টোবর আল-আকসা মসজিদ বন্ধ করে ইসরায়েল।
পরে জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদটি খুলে দিলেও নিরাপত্তার জনিত কারণে মুসল্লিদের চলাচলের ওপর বাধা-নিষেধ আরোপ করা আছে ।
এর আগে ফ্রি সিরিয়ান আর্মি ও সাউথ আফ্রিকান যায়নিস্ট ফেডারেশনেরও ওয়েবসাইট হ্যাক করে এই দলটি।
