২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিশহরে নৌ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম হালিশহর থেকে একটি অস্ত্রসহ এক নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার রাতে শান্তিবাগ এলাকায় সড়কে নিয়মিত তল্লাশির সময় শহীদকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি হাতিয়ায়।  

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যরা একটি মোটরসাইকেলকে থামতে বলে।

“এসময় মোটরসাইকেল থেকে এক ব্যক্তি নেমে দৌড়ে পালিয়ে যায়। অন্যজনকে আটকের পর তল্লাশি চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নৌ ডাকাত বলে স্বীকার করেছে বলে দাবি পুলিশ কর্মকর্তা তানভীর আরাফাতের।