২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আটটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

চট্টগ্রাম নগরীতে আরো আটটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:47 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর‌্যন্ত পরিচালিত অভিযানে এগুলো অপসারণ করা হয়।

সিসিসি’র রাজস্ব কর্মকর্তা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামালখান ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এলাকায় আটটি বিলবোর্ড উচ্ছেদের পাশাপাশি ছয়টি বিজ্ঞাপনী সংস্থাকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে নুরুল আজাদের মালিকানাধীন প্রাচী অ্যাডকে ৩০ হাজার, মো. শাহিনের মালিকানাধীন অ্যাডওয়ে পাবলিসিটিকে ১০ হাজার, মো. ইমতিয়াজের মালিকানাধীন অ্যাডওয়ে গার্ডেনকে আট হাজার, মো. সেলিমের মালিকানাধীন শফি অ্যাডকে আট হাজার, মো. রিপনের মালিকানাধীন সাইন পোস্টকে পাঁচ হাজার ও মো. সেলিমের মালিকানাধীন অ্যাড পাবলিসিটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে বুধবার পর্যন্ত সিসিসি ৪৭টি ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিডিএ) নয়টি বিলবোর্ড উচ্ছেদ করেছে।