মাদারীপুরে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নয়ারহাটখোলা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাসান শেখ (২০) উপজেলার শ্রীরামপুর গ্রামের হান্নান শেখের ছেলে।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, গত ২১ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি হাসান শেখ। এ ঘটনায় হান্নান শেখ রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি বলেন, “বুধবার দুপুরে বৈরাগী বাজারের পাশে নয়ারহাটখোলা খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
