২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 01:01 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নুরু মোহাম্মদ ( ৩৭) ওই এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন খবর পেয়ে সকালে টেকনাফ দমদমিয়ার বিওপির সুবেদার বজলুল রহমানের নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল কেরুনতলী এলাকার সৈয়দ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২০ হাজার ইয়াবাসহ তার ছেলে নুরু মোহাম্মদকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলা করে আটক নুরুকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।