উত্তরায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলেয়া বেগমের (২০) নেত্রকোণার দূর্গাপুর উপজেলার গুচ্ছ দক্ষিণপাড়ার রহমান লস্কর আলীর মেয়ে।
মঙ্গলবার বিকালে ব্যবসায়ী খায়রুল এনামের উত্তরা ৪ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির বাসার ৩০২ নম্বর ফ্লাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উত্তরা (পূর্ব) থানার উপ পরিদর্শক মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গৃহকর্তা খায়রুলের কাছ থেকে খবর পেয়ে শোওয়ার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
