তামাক চাষে নীতিমালা প্রণয়নের দাবি
লালমনিরহাট শহরে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা।
মঙ্গলবার দুপুরে শহরের মিশন মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শতাধিক কৃষক অংশ নেন।
মানববন্ধনে কৃষকরা বলেন, সরকারের দেওয়া কোটি কোটি টাকার ভরতুকির সার ও সেচ সুবিধা ব্যবহার করে মুনাফা লুটে নিচ্ছে তামাক কোম্পানিগুলো। একই সঙ্গে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির উর্বরাশক্তিও মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।
তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে কৃষকদের সুরক্ষার দাবি জানান তারা।
কৃষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, রবি শস্য উৎপাদনে সরকারিভাবে কৃষকদের সার প্রদান, বীজ, কীটনাশক প্রদানের নিশ্চয়তা দান, কৃষকদের উৎপাদিত বিভিন্ন শস্যের ন্যায্য দাম নির্ধারণ।
