২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবিন তুলতে কাজী অফিসে গিয়ে ধর্ষিত

ধর্ষণের অভিযোগে রাজধানীর মগবাজার কাজী অফিসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

নুরুল হুদা (৫০) নামে ওই কর্মকর্তা কাবিন তুলতে আসা এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ এসেছে।

ওই অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বেলা ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রমনা থানার এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মগবাজার অয়্যারলেস গেইটের বিপরীতে মগবাজার কাজী অফিসের একটি সাব অফিস থেকে জহিরুলকে আটক করে পুলিশ।”

ওই নারী রমনা থানায় একটি মামলা করেছেন, তাতে মগবাজার কাজী অফিসে গেলে নুরুল হুদা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি।

ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই জহির জানান।