বাগমারায় ‘সতীনকে হত্যা’
পারিবারিক বিরোধের জেরে রাজশাহীর বাগমারায় এক গৃহবধূর বিরুদ্ধে তার সতীনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার উপজেলার নোদাকান্দর গ্রামের গৃহবধূ আতারুন নেসা (৩২ ও নিহত আলেয়া খাতুন ওরফে পপি (৩৪) স্থানীয় মাহাবুবর রহমানের স্ত্রী।
এ ঘটনার পর আতারুন নেসাকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
স্থানীয়দের বরাত দিয়ে বাগমারা থানার ওসি আবু ওবাইদা বলেন, মাহাবুবর রহমানের দুই স্ত্রী মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দুই-তিনদিন বছর ধরে ঝগড়া চলছিল।
মঙ্গলবার সকালে বাড়ির উঠানে বসে কাজ করছিলেন আলেয়া খাতুন। এক পর্যায়ে পেছন থেকে আতারুন নেসা অতর্কিতভাবে দা দিয়ে আলেয়ার ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ষটি প্রতিবেশীরা জানাতে পেরে আতারুন নেসাকে আটক করে পুলিশে দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
