পুলিশের কাছ থেকে হত্যার আসামি ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি হত্যামামলার অভিযোগপত্রভুক্ত আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নাছিরনগর থানার ওসি আবদুল কাদের জানান, সোমবার সন্ধ্যার ওই ঘটনায় থানার এসআই মলয় করসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।
ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরো এসআই মলয় করের নেতৃত্বে চার পুলিশের একটি দল ধরমণ্ডল থেকে আক্তার মিয়াকে গ্রেপ্তার করে।
“আসামিকে থানায় নিয়ে যাওয়ার গ্রামের শতাধিক লোক তাদের উপর হামলা করে আক্তারকে ছিনিয়ে নেয়। এসময় তারা পুলিশ সদস্যদের মারধরে করে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
এ ব্যাপারে পুলিশের উপর হামলার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
