২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল পরিশোধ না করা ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় চট্টগ্রামে  ছয় গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:30 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার নগরীর নিউমুরিং এলাকায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মাসুদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে ছয়টি মামলা ও সাড়ে ২৩ হাজার টাকা জরিমানাও করা হয়।   

ব্যাংক কলোনি, আব্দুল মাবুদ সওদাগর রোড, সল্ট গোলা রেলক্রসিং ও মধ্যম হালিশহর এলাকায় এ অভিযান চলে।

পিডিবির জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবৈধ বিদ্যুৎ সংযোগ ও প্রায় সাড়ে ১১ লাখ টাকা বিল বকেয়া রাখায় আবদুল কাদের, আবদুল ওয়াহাব, মো. আলী আকবর, মো. আহসান উদ্দিন, মো. আলী ও মো. শফির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়।

এছাড়া অবৈধ সংযোগের অপরাধে তিন জনকে সাড়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।