২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুডিওতে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক স্কুলছাত্রীকে স্টুডিওতে আটকে রেখে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

রোববার রাতে উপজেলার বাঘড়া এলাকার কাঁঠালবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন উপজেলার আলামিন বাজারের রাজু স্টুডির মালিক ও কাঁঠালবাড়ি এলাকার আনোয়ার আলীর ছেলে রাজিব ওরফে রাজু (২৫) এবং তার সহযোগী জগন্নাথপট্টি গ্রামের আব্দুল হকের ছেলে শাহাবুদ্দিন (২৪)।

Image
(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, স্থানীয় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী রোববার বেলা ১১টার দিকে পরীক্ষার প্রবেশপত্র লেমিনেটিং করার জন্য রাজু স্টুডিওতে যায়। সেখানে স্টুডিওর মালিক রাজু ও তার দুই সহযোগী কৌশলে মেয়েটিকে ছবি তোলার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে মেয়েটিকে আটকে রেখে রাজু তাকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর নানা বাদী হয়ে রোববার রাতে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে তিনজনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আলমগীর কবির জানান, রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তার চেষ্টা চলছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।