২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার গুদামে আগুন লেগে সূতা ও কাপড় পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার দুপুরে উপজেলার মৌচাক এলাকায় ‘লগোজ অ্যাপারেলস’ কারখানার গুদামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বেলা সোয়া ১টার দিকে ওই কারখানার গুদামে আগুন ধরলে মুহূর্তের মধ্যে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার সূতা ও কাপড় পুড়ে গেছে।

এছাড়া আগুন নেভাতে গিয়ে কারখানার অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।