২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গ্রাম্য মাতব্বর খুন, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের বেলকুচিতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:58 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মৃত সাকোওয়াত হোসেন (৫৮) রাজাপুর ইউনিয়নের ইসলামপুর ঠাকুরপাড়ার বাসিন্দা।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি মাঠে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় সাকোওয়াতের স্ত্রী রেহানা বেগম মামলা করার পর চাঁন মিয়া (৪৪) নামে একই এলাকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এছাড়া তিনি গ্রামের মাতব্বর হওয়ায় শালিস-বিচারও করতেন বলে কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়।

এর জের ধরে রোববার রাতের কোনো এক সময় প্রতিপক্ষরা গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।