২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে যুবলীগকর্মী নিহত: বিএনপি নেতাসহ আটক ৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে গুলিতে যুবলীগকর্মী নিহত হওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:47 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে।

এদিকে ওই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও থানায় মামলা হয়নি।

আটকদের মধ্যে আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু রয়েছেন বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নয় জনকে আটক করা হয়েছে। তবে এখনও থানায় মামলা হয়নি।

রোববার সকালে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে যুবলীগকর্মী আমজাদ হোসেন মোল্লা গুলিবিদ্ধ হয়ে মারা যান।